দিন বদলের সাথে সাথে Online Shopping এর রমরমা যত বাড়ছে তারই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোক ঠকানোর পরিমান।
এর আগেও আমরা আলোচনা করেছি Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন ও আরও বিস্তারিত ভাবে আলোচনা করেছি Atm Card স্কিমিং কি ? কিভাবে আপনার ATM কার্ডকে নিরাপদ রাখবেন ?
আজকের এই আর্টিকেল বিশেষ করে তাদের জন্য যারা সদ্য সদ্য কোনো মোবাইল কিনেছেন বা কেনার কথা ভাবছেন- তা সে নতুন হোক বা পুরানো।
মোবাইল ফোন কেনার পর ঠকে যাবার দৃষ্টান্ত ভুরি ভুরি !
পুরানো হোক বা নতুন- কিছু দিন পরই তার নানান সমস্যা বেরিয়ে আসে ও আস্তে আস্তে অনেক টাকা দিয়ে কেনা আপনার সাধের মোবাইলটা যে নকল তা বুঝতে পারা যায়!
কিন্তু ততক্ষনে যা হবার তা হয়েই যায়!
[bctt tweet=”Online হোক বা Offline, পুরানো হোক বা নতুন – মোবাইল কেনার পর কি করে বুঝবেন সেটি আসল না নকল ? আজ সেটা জানারই খুব একটা সহজ উপায় বলে দেব আপনাদের ।” username=”shresthoblog”]নকল/পুরানো মোবাইল কেনার পরে আইনি জটিলতায় পড়তে হয়েছে এমন দৃষ্টান্তও বিরল নয় !
তাই Online হোক বা Offline, পুরানো হোক বা নতুন – মোবাইল কেনার পর কি করে বুঝবেন সেটি আসল না নকল ? (nokol mobile kivabe chena jay?)
আজ আমরা সেটা জানারই খুব একটা সহজ উপায় বলে দেব আপনাদের ।

Table of Contents
আপনার মোবাইলটা আসল না নকল তা জানার জন্য প্রথমেই সেই ফোনের Dial Pad-এ অর্থাৎ যেখানে কোনো নাম্বার টাইপ করে হয় সেখানে যান। ও সেখানে গিয়ে টাইপ করুন – *#06#
কোনো কল করতে হবে না, শুধুমাত্র টাইপ করুন। তাহলেই সেখানে দেখিয়ে দেবে আপনার ফোনের IMEI নাম্বার।
আরও পড়ুন : স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার শ্রেষ্ঠ পদ্ধতি
আপনার মোবাইল যদি ডুয়াল সিমের হয় তাহলে সেখানে দুটি IMEI নাম্বার দেখাবে।
সেগুলি ভালো করে নোট করে রাখুন। পরবর্তী স্টেপে এগুলি কাজে দেবে।

IMEI-এর সম্পূর্ণ অর্থ হল The International Mobile Equipment Identity ।
প্রত্যেক মোবাইল ও স্মার্ট ফোনেরই এই নাম্বার আছে।
এটি একটি গ্লোবালি ইউনিক 15 ডিজিটের নাম্বার।
অর্থাৎ সারা বিশ্বের প্রত্যেক ফোনেরই IMEI নাম্বার আলাদা আলাদা হয়।

এর পরে আপনি এই www.imei.info ওয়েবসাইট টি ভিসিট করুন বা এখানে ক্লিক করুন।
এখানে গিয়ে Enter IMEI এর জায়গায় আপনার IMEI নাম্বার পুট করুন ও I am not a robot তে ক্লিক করুন ও তার পরে Check তে ক্লিক করুন।
তাহলেই পরবর্তী পেজে আপনার মোবাইল ফোনের সমস্ত ডিটেইলস দিয়ে দেবে।
সেখানে আপনি পাবেন আপনার ফোনের Brand, Model, Device Type, Release Date, Disign, SIM Size সহ আপনার মোবাইল ফোনের সমস্ত ডিটেইলস দিয়ে দেবে।
যদি সামান্য কিছু তারতম্য চোখে পরে তাহলে সেলার কে জিজ্ঞাসা করেনিন।
আরও পড়ুন : Clash of Clans সম্পর্কে অবাক করা তথ্য গুলো জানেন কি ?
মোবাইল ফোন একান্তই প্রয়োজনীয় জিনিস।
সেখানে আপনার অত্যন্ত ব্যক্তিগত ও সেনসেটিভ অনেক ছবি, ভিডিও, ফোন নাম্বার রাখা থাকবে। তাই কেনার আগে একটু সচেতন হয়ে তবেই কিনুন।
মনে রাখবেন- সাবধানতার মার নেই! 😊
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন